1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেরোবিতে দর্শনার্থী ও সকল যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বেরোবিতে দর্শনার্থী ও সকল যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বেরোবি প্রতিনিধি || ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দর্শনার্থী ও সব ধরনের যানবাহনের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৪ আগস্ট ২০২৬ থেকে অতিথি-দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে অনেক বহিরাগতকেও উপস্থিত থাকতে দেখা যায়। প্রশাসনের এই সিদ্ধান্তকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT