1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বারে, লাইসেন্স বাতিলের নির্দেশ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বারে, লাইসেন্স বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে
অভিযুক্ত চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতী

নিজস্ব প্রতিবেদক || সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিয়ম ভেঙ্গে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এক চিকিৎসকের বিএমডিসি লাইসেন্স বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা শেষে তিনি এ নির্দেশ দেন।

অভিযান সংশ্লিস্ট সূত্র জানায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মইনুল হাসান চিশতী নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় রাজধানীতে নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করে আসছিলেন, যা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী।

অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে অভিযোগ ছিল, এই চিকিৎসক কর্মস্থলে না থেকে দীর্ঘদিন ধরে এখানে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এ কারণে তাকে আগেও কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনিয়ম অব্যাহত রাখেন।”

তিনি আরো বলেন, “আমরা তার বিএমডিসি লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়ায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও আইন অনুযায়ী জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‍“সরকারি চিকিৎসকদের কর্মস্থলে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা নিয়মবহির্ভূত প্রাইভেট প্র্যাকটিস বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT