1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘বিদায়’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

‘বিদায়’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে
নায়ক বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার নন্দিত নায়ক বাপ্পারাজ, যার ঠোঁটে বিরহের গান একসময় দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকা এই তারকা এবার সিনেমায় ফিরছেন। ‘বিদায়’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান।

গত ১৭ অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। তাছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা শিল্পী।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, “বরবাদ’-এর পর আমরা সিয়ামকে নিয়ে আরেকটি সিনেমার পরিকল্পনা করেছিলাম। তবে সেটি আপাতত স্থগিত করে এখন ‘বিদায়’-এর কাজে মনোযোগ দিচ্ছি। এতে বাপ্পারাজ ও দীঘি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন।”

শোনা যাচ্ছে, দীঘির বিপরীতে এই সিনেমায় সিয়াম আহমেদও থাকতে পারেন, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কিছুদিন আগে বাপ্পারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখান থেকে জানা যায়, সিনেমার নাম ‘বিদায়’। এতে অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো চলচ্চিত্রকে বিদায় জানাতে যাচ্ছেন বাপ্পারাজ। যদিও এ নিয়ে মুখ খোলেননি এই নায়ক।

গল্প সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, “প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কথা বলা নিষেধ আছে। শুটিং শেষ হলে মাসের শেষে বিস্তারিত জানাব।”

জানা গেছে, ‘বিদায়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশযাত্রা, পারিবারিক সম্পর্ক এবং বিচ্ছেদের আবেগঘন প্রেক্ষাপটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT