1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক || জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।

জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে। জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT