1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন ববির ১০ শিক্ষার্থী - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন ববির ১০ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩৩ বার দেখা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট || চাঁদা চেয়ে হত্যার উদ্দেশ্যে জখমের মামলার চার্জ গঠনের দিনে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন তাদের খালাস দেন।

বেঞ্চ সহকারী মো. চার্চিল এমনটি জানান। তিনি জানান, চার্জ গঠনের দিন মামলার আসামিদের বিচারক অব্যাহতি দিয়েছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মুয়িদুর রহমান বাকী (২৮), একই বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রনি (২৮), একই বিভাগের ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম সালেহী (৩৩), ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন বিপ্লব (২৬), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী আসিফ বিল্লাহ (২৪), লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান আদনান (২৪), মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আয়াত উল্লাহ (২৩), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী মো. সালাহউদ্দিন (২৬), বাংলা বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন জিহাদ (২৫) এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী শওকত হোসেন (২৩)।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০২৩ সালের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষের ওপর অপর পক্ষ হামলা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র এবং জিআই পাইপ নিয়ে এক পক্ষ অন্য পক্ষের চার শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

এ ঘটনায় ১৭ আগস্ট এক শিক্ষার্থী বাদী হয়ে নামধারী ১৫ জনসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করেন। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ ১০ জনকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট জমা দেন।

আজ অভিযোগ গঠনের দিনে সবাইকে অব্যাহতি দিলেন বিচারক। আসামিপক্ষের আইনজীবী অমিত হাসান রক্তিম বলেন, অব্যাহতি পাওয়া সব আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT