1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক্রিকেটের ঈশ্বর নামেই পরিচিতি তার। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হন। সেই শচীন টেনডুলকার জিতলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর আজীবন সম্মাননা। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু পুরস্কারে ভূষিত করা হয়।

শচীনের আগে অবশ্য এ পুরস্কার পেয়েছেন আরও ৩০ জন ক্রিকেটার। সে দিক থেকে বিবেচনা করলে শচীন এই পুরস্কার বিজয়ী ৩১ তম খেলোয়াড়। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে ১৯৯৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই।

ভারতের জার্সিতে ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয় শচীনের। দীর্ঘ ২৪ বছরের সফল ক্যারিয়ারের ইতি টানেন ২০২৩ সালে।

ভারতের হয়ে সর্বোচ্চ ২০০ টেস্ট খেলে ৫৩.৮ গড়ে করেছেন ১৫,৯২১ রান। টেস্টে তার নামের পাশে আছে ৫১ সেঞ্চুরি। আর ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ৪৪.৮ গড়ে করেছেন ১৮,৪২৬ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক শচীন।

১৯৯৪ সালে প্রথমবারের মত সিকে নাইডু পুরস্কার পান ভারতীয় ক্রিকেটের জনক হিসেবে পরিচিত স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT