1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সময় বেঁধে দিয়ে তিতুমীরের আন্দোলনের যৌক্তিকতা নেই: মন্ত্রণালয় - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ অভিনয় যে গুনাহর কাজ তা বুঝতে পেরেছে, পপিকে নিয়ে জয় নিজের ফর্মে ফেরার কৃতিত্ব রিয়াদ-ইমরুলকে দিলেন সাব্বির ব্রিজের নিচে বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, মুখোশধারীদের হামলা সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায় হিমায়িত খাদ্য রপ্তানিতে বিশেষ তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের

সময় বেঁধে দিয়ে তিতুমীরের আন্দোলনের যৌক্তিকতা নেই: মন্ত্রণালয়

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০৬ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT