1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৮ ছাত্রীর জন্য শিক্ষক ২০, তারপরও ৭ জন ফেল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

৮ ছাত্রীর জন্য শিক্ষক ২০, তারপরও ৭ জন ফেল

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকির ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় আটজন ছাত্রী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছেন। অথচ এ সকল শিক্ষার্থীর পাঠদান করেছেন ২০ জন শিক্ষক।

এই মাদ্রাসায় আগে থেকে ১৮ জন শিক্ষক কর্মরত ছিলেন। সম্প্রতি আরও দুইজন শিক্ষক যোগ দিয়েছেন। পাশাপাশি কর্মচারী রয়েছেন পাঁচজন।

এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া আট শিক্ষার্থীর সাতজনই ফেল করেছেন। পাসের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত ২০ শিক্ষকের মধ্যে নারী শিক্ষক আটজন এবং পুরুষ শিক্ষক ১২ জন। ২০ জন শিক্ষক চেষ্টা চালিয়ে একজন শিক্ষার্থীকে পাস করাতে সমর্থ হন।

স্থানীয় সূত্রের দাবি, মাদ্রাসার শিক্ষকরা প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করেন। সেখানে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT