1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জিহ্বায় ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জিহ্বায় ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক || জিহ্বায় ঘা বা ক্ষত দেখা দিলে নানা রকম শারীরিক সমস্যা অনুভূত হয়। অনেক সময় জিহ্বার ক্ষত জটিল রোগের বার্তা বহন করে।যেকোনো মানুষেরই জিহ্বায় ক্ষত হতে পারে। তবে বেশ কিছু রোগ রয়েছে যেগুলোতে আক্রান্ত হলে জিহ্বায় ক্ষত দেখা দেয়।

ডা. শতাব্দী ভৌমিক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন একটি পডকাস্টে বলেন, ‘‘জিহ্বায় ঘা হলে জিহ্বার ওপর ছোট ছোট বা ছোপ ছোপ ফোসকা তৈরি হতে পারে। এটি আকারে বড়ও হতে পারে। আবার ছোটোও হতে পারে। সাধারণত এই ক্ষত বা ছোপ জিহ্বার ওপরে, তলে এবং জিহ্বার পেছনে দেখা দিতে পারে। জিহ্বার ক্ষত খুবই যন্ত্রনাদায়ক হতে পারে। সাধারণত ক্ষতটি লাল রঙের হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষত সাদা রঙের বা হলদে রঙেরও হয়খাবার খাওয়ার সময় এই ক্ষত থেকে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। এ ছাড়াও মশলাদার বা ঝাল খাবার খাওয়ার সময় প্রচণ্ড জ্বালাপোড়া অনুভূত হতে পারে। ’’

জিহ্বায় ঘা বা ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি

ডায়াবেটিস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, রিউমাটিক ডিজিজ ও পরিপাকতন্ত্রের রোগে আক্রান্তদের জিহ্বায় ক্ষত দেখা দিতে পারে। বিশেষ করে যারা স্টেরয়েড গ্রহণ করছেন তাদের এই সমস্যা বেশি হয়। এ ছাড়া কৃত্রিম দাঁত ব্যবহার করেন, তাদেরও মুখে ঘায়ের ঝুঁকি রয়েছে।

উল্লেখ্য, জিহ্বায় ঘা দেখা দিলে তা ছত্রাকজনিত, ওষুধজনিত কিংবা ভিটামিনের অভাব যে কারণেই হোক না কেন চিকিৎসা গ্রহণ করুন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT