1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কালকিনিতে খালে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কালকিনিতে খালে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
ওয়ালিদ হাসান

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরের কালকিনি উপজেলার চর-ফতেহ বাহাদুর এলাকার খালের পানিতে ডুবে যাওয়া শিশু ওয়ালিদ হাসানের (৩) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসীমঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া ওয়ালিদ একই এলাকার জুয়েল বেপারীর ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার বিকেল ৫টার দিকে খালের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ। স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বিষয়টি কালকিনি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা উদ্ধার অভিযান শুরু করেন। মাদারীপুর থেকে ডুবুরি দল এনে খালে তল্লাশি চালানো হয়। তারাও ওয়ালিদকে খুঁজে পাননি। মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ খালের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন। আইনি প্রক্রীয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT