1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অদ্ভুত এক মায়া তার কণ্ঠে, সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাকিব - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

অদ্ভুত এক মায়া তার কণ্ঠে, সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাকিব

বিনোদন প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || বাংলা গানের আকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন। গত পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য আধুনিক গান, বিশেষ করে চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন তিনি। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান এখনো প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে যায়। আজ এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর জন্মদিন।

দিনটিকে ঘিরে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন সাবিনা ইয়াসমিনকে। দেশের শীর্ষ নায়ক শাকিব খানও সামাজিক মাধ্যমে বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

চিত্রনায়ক শাকিব লেখেন, “অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবু হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।”

সাবিনা ইয়াসমিনের গানের সময়োপযোগিতা ব্যাখ্যা করে শাকিব খান লেখেন, “প্রজন্ম বদলেছে। সময় বদলেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া গানও আজ শোনার সময় মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।”

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লেখেন, “গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন—এই প্রার্থনাই করি।”

এদিকে, সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান তারকার মেলা। এছাড়া তার জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটি আজ (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT