1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ অভিনয় যে গুনাহর কাজ তা বুঝতে পেরেছে, পপিকে নিয়ে জয় নিজের ফর্মে ফেরার কৃতিত্ব রিয়াদ-ইমরুলকে দিলেন সাব্বির ব্রিজের নিচে বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, মুখোশধারীদের হামলা সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায় হিমায়িত খাদ্য রপ্তানিতে বিশেষ তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস

ঢামেক প্রতিনিধি || গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে হাসপাতালে যান মির্জা আব্বাস। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নূরের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন।

পরে হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “নূর অত্যন্ত সাহসী। তার ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে। নূরের চিকিৎসা ও সুস্থতার জন্য মানুষ প্রার্থনা করছেন।”

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সে ছোটখাটো অনেক বিষয় মনে রাখতে পারেন না, তার মেমোরি লস। তার শারীরিক অবস্থার কোনো উন্নত হয়নি এখনো। মাথা ঘুরায়, নাক দিয়ে পানি ঝড়ে এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আশ্বাস দিলেও সরকারের একটি মহল চায় না তার শারীরিক অবস্থার উন্নতি হোক।” এছাড়া, শুক্রবার জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুরের বিষয়ে গণধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান রাশেদ খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT