1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন ব্যথা থাকতে পারে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন ব্যথা থাকতে পারে

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক || সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন পর্যন্ত ব্যথা ও ঘা থাকা স্বাভাবিক?—এই বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা থাকে না।

-ডাঃ হাসানা হোসেন আঁখি গাইনী প্রসূতি ও ল্যাপারোস্কপিক সার্জন এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) এম.এস (অবস এন্ড গাইনী) ট্রেইন্ড ইন ল্যাপারোস্কপি এন্ড ইনফার্টিলিটি একটি পডকাস্টে বলেন, ‘‘অপারেশনের পর সেলাইয়ে ব্যথা বেশ কয়েকদিন স্থায়ী হয়। সিরাজিয়ান অপারেশনের পর কসমেটিক সেলাই দেওয়া হলে সাত দিন পরে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। ব্যান্ডেজ খুলে দেওয়ার পরে একজন মা গোসল করতে পারেন। ১৪ দিনের মধ্যে সেলাইয়ের ঘা মোটামুটি শুকিয়ে যায়। গোসল করার পরে সেলাইয়ের জায়গা ভালোভাবে মুছে একটি অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগিয়ে নিতে হবে।’’

‘‘কসমেটিক সেলাইয়ের পরিবর্তে যদি সাধারণ সেলাই দেওয়া হয় সেক্ষেত্রে সাত থেকে দশদিন পরে সেলাই কাটা হতে পারে। ১৪-২১ দিনের মধ্যে সেলাই শুকিয়ে যায়। সেলাই খুলে দেওয়ার পর থেকেই মা গোসল করতে পারেন।’’—যোগ করেন ডা. হাসানা হোসোন আঁখি

সিজারের পর কি কি কারণে ইনফেকশন দেখা দিতে পারে

১. যদি ওটির বেড পরিষ্কার না থাকে

২. অ্যান্টিবায়োটিক কোর্স যদি রোগী ঠিকমতো কমপ্লিট না করে

৩. রোগী যদি পার্সোনাল হাইজিন মেইনটেইন না করে

উল্লেখ্য, সেলাইয়ের স্থানের কোনো রকম ক্ষত দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলে আবার ড্রেসিং করা লাগতে পারে। ২১ দিন পর পর্যন্ত সেলাইয়ের স্থানে ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT