1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনাসহ নিহত ৬৪ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনাসহ নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তানি তালেবানদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ১৯ সেনাসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, সাহসিক লড়াইয়ের পর শাহাদাত বরণ করেছেন ১৯ সেনা। আর নিহত হয়েছে ৪৫ জঙ্গি। খবর আলজাজিরার।

এদিকে, পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ বলছে, আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই গোষ্ঠী আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এজন্য কাবুল সরকারকে ‘দায়িত্ব পালনের’ আহ্বান জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানি সেনারা নিহত জঙ্গিদের ‘খারিজি’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে তারা ভারতের মদদপুষ্ট। যদিও এ অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারত এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে আফগান তালেবান সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে সশস্ত্র হামলা বেড়েছে। পাকিস্তানি তালেবান অনেক নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবারের এ সংঘর্ষ ছিল কয়েক মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

এএফপির হিসাবে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন, অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর গত বছর পাকিস্তানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৬০০ এর বেশি, যা ছিল প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT