1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পেঁপের সঙ্গে যেসব খাবার খেলে ‘প্রোটিন’ ভেঙে যেতে পারে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পেঁপের সঙ্গে যেসব খাবার খেলে ‘প্রোটিন’ ভেঙে যেতে পারে

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
পেঁপে, ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ডেস্ক || উচ্চ ফাইবার সমৃদ্ধ ফল পেঁপে। কাঁচা-পাকা দুই ধরনের পেঁপেতেই রয়েছে পাপেইন ও কাইমোপাপেইন নামক এনজাইম। আর এনজাইম দুধকে দই বানিয়ে ফেলতে পারে। সুতরাং পেঁপের সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। হতে পারে গ্যাস্ট্রিক, পেট ফোলা ভাব। ভুগতে পারেন অস্বস্তিতে। দুগ্ধজাতীয় খাবার ছাড়াও এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলো খেলে প্রোটিন ভেঙে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী জানিয়ে দিচ্ছি।

উচ্চ প্রোটিযুক্ত খাবার
পেঁপেতে রয়েছে উচ্চ মাত্রার এনজাইম। যা প্রোটিন ভেঙে দিতে পারে। সুতরাং উচ্চ প্রোটিনযুক্ত খাবার, যেমন মাংস, মাছ কিংবা তোফু পেঁপের সঙ্গে না খাওয়াই ভালো।

চর্বিযুক্ত খাবার
পেঁপে ও চর্বিযুক্ত খাবার মিশিয়ে খেলে পেট ফুলে যাওয়া বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। ভাজা খাবার, চর্বিযুক্ত মাংস কিংবা ক্রিমযুক্ত সসের মতো খাবারগুলো হলো উচ্চ চর্বিযুক্ত। এর সঙ্গে পেঁপে মিশিয়ে খাওয়া মোটেই উচিত হবে না।

টকজাতীয় খাবার
সাইট্রাস বা কমলা, লেবু বা জাম্বুরার মতো ফলে থাকে উচ্চমাত্রার ভিটামিন সি। ফলে সাইট্রাস ফল ও পেঁপে একসঙ্গে খেলে অ্যাসিডিটি, পেটব্যথা, পেটে হঠাৎ অস্বস্তি এমনকি ডায়রিয়াও হতে পারে। তাই এ ধরনের খাবার পেঁপের সঙ্গে না খাওয়াই ভালো।

চা
চায়ের সঙ্গে পেঁপে খাবেন না। কারণ চায়ে যে ট্যানিন ও ক্যাফেইন আছে- এর সঙ্গে পেঁপেতে থাকা পাপেইন এনজাইম মিশে গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পরিপাকনালির সমস্যা তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT