1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে
অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক ডেস্ক || নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারি। নেপালে প্রথমবারের মতো কোনো নারী এই পদে আসীন হলেন। খবর কাঠমান্ডু পোস্টের।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রবিবার (১৪ সেপ্টেম্বর) সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার সকালে প্রেসিডেন্ট পাউডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া সাবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা।

প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকালে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সাবিতা ভাণ্ডারির নাম প্রস্তাব করেন এবং তার সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT