1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে
ধর্ষণ ও হত্যা মামলায় আসামি কবীর আকন ও জব্বার বেপারী মৃত্যুদণ্ড দেন আদালত।

বরিশাল প্রতিনিধি || বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু রায়ের তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘‘দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবীর আকন ও জব্বার বেপারী। তারা হিজলা উপজেলার পূর্বকোড়ালিয়া গ্রামের বাসিন্দা।’’

মামলার এজাহারের বরাত দিয়ে এই আইনজীবী জানান, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে পূর্বকোড়ালিয়া গ্রামের এক তরুণীকে আসামিরা জোর করে বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে লাশ গুম করতে খালের পানিতে ডুবিয়ে রাখেন। পরের দিন পুলিশ ওই এলাকার শিলনিয়া খাল থেকে লাশ উদ্ধার করে।

ওই তরুণীর মামা বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে থানা পুলিশ কবীর আকন ও জব্বার বেপারীকে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পুলিশ ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT