1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি || বগুড়ার শিবগঞ্জের একটি বাসা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার হয়।

এলাকাবাসীর ধারণা, সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতের কোনো এক সময় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে মা-ছেলেকে হত্যা করে পালিয়ে গেছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস শাকুর বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনই বলা যাচ্ছে না। নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

নিহতরা হলেন- উপজেলা সদরের সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী ৮ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। বাড়িতে তার স্ত্রী ও ছেলে থাকতেন। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল। আজ মঙ্গলবার সকালে রাজমিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন।

সাড়া শব্দ না পেয়ে তারা বিষয়টি নিহত রানীর মাকে জানান। পরে রানীর মা সেখানে গিয়ে তার মেয়ে ও নাতিকে ডাকাডাকি করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় রানী বেগমে রক্তাক্ত লাশ বাড়ির বারান্দায় এবং ইমরানের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT