1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
মায়ের সঙ্গে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক || চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেফালী বিশ্বাস। ঠিক পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সেই শূন্যতা এখনো পূর্ণ হয়নি অপুর জীবনে।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। তার কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

এদিকে, একই বছর (২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মা হন। অর্থাৎ পুত্রসন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন তিনি। তাই সেপ্টেম্বর মাসটি অপুর জীবনে যেমন আনন্দের, তেমনি বেদনারও।

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT