1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার গুলিস্তানে ডিএসসিসির অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা অভিযোগ করলেই সত্য হয়ে যায়: তানজিন তিশা ইসরায়েলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || চলতি এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলার কথাই ছিলো না। কঠিন গ্রুপ থেকে শ্রীলঙ্কার সহায়তায় সেরা চারে ওঠে বাংলাদেশ। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে লঙ্কানরা। আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগেও খেলছেন এই ম্যাচে। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানালেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন, ‘দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব‍্যবহৃত পিচ। আমরা আগে ব‍্যাট করছি, এটা কোনো ব‍্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় পারফর্ম করছে।’

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT