1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে
সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ফাইল ফটো।

বিশেষ প্রতিবেদক || জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্ব কার্যকর হবে।

পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৮ আগস্ট মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

প্রশাসনে ‘নজিরবিহীন বিশৃঙ্খলা’ সৃষ্টি হয় মোখলেস উর রহমান দায়িত্বে থাকাকালে। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চনার অভিযোগ, সচিব ও সংস্থাপ্রধান নিয়োগ নিয়ে সমালোচনা, এমনকি জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT