1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহী বিশ্ববিদ্যালয় সোমবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় সোমবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এ ঘোষণা দেন।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার বিকেলে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্বিবদ্যালয়ে কর্মরতদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

সিন্ডিকেটে গৃহীত অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- গতকালের ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে

এ বিষয়ে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “এ সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। এটি আমাদের না দেওয়ায় আগামীকাল সোমবার থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ আর রাকসু এর আওতা মুক্ত থাকবে।

এদিকে, রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনের লিচুতলায় অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ ছিল রাবির সব ধরনের অফিসিয়াল কার্যক্রম।

কর্মকর্তা ও কর্মচারিদের দাবি, শনিবার যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে, তাদের আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে এবং প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT