1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার তিন দেশ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রবিবার প্রথম ফিলিস্তিনকে স্বীবৃতির ঘোষণা দেয় কানাডা। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর দেশগুলোর মধ্যে কানাডাই প্রথম এই ঘোষণা দিলো। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক পোস্টে বলছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে কার্নি বলেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্যই শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।”

এর পরপরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয় অষ্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া কানাডার ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুসরণ করেছে।

তিনি বলেছেন, এটি কানাডা ও ব্রিটেনের সাথে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা।’

এরপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন।

এক ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে, আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র – এই মুহূর্তে আমাদের কাছে এর কোনটিই নেই। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মুহূর্ত এখন এসে গেছে। তাই, আজ, শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT