1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
ফাইল ফটো

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের কারণে আগে-ভাগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন রাবির ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষক যারা এ বছরের কমিটিতেও থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তা-ভাবনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT