1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মার্শ ঝড়ে উড়ে গেল নিউ জিল্যান্ড - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মার্শ ঝড়ে উড়ে গেল নিউ জিল্যান্ড

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চিত্র দেখলে রীতিমতো বিস্ময় জন্মাবে! ওপেনিংয়ে মিচেল মার্শের ১০৩ রান। পরের পাঁচ ব্যাটসম্যান কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সাতে নামা মিচেল ওয়েনের রান ১৪৷ অথচ তারাই কিনা টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল নিউ জিল্যান্ডের বিপক্ষে অতি সহজে।

মাউন্ট মঙ্গানুইতে নিউ জিল্যান্ড আগে ব্যাটিং করে ৯ উইকেট ১৫৬ রান করে। অস্ট্রেলিয়া ১২ বল আগেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে। জয়ের পুরো কৃতিত্ব মার্শের। তার ঝড়ে স্রেফ উড়ে গেছে কিউইরা।

৫২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৩ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজও ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মার্শের এটি প্রথম সেঞ্চুরি। ৮৮ মিনিট ক্রিজে কাটিয়ে ১৯৮ স্ট্রাইকরেটে খেলেন ইনিংসটি। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন শেন অ্যাবোট।

নিউ জিল্যান্ডের পেসার জিমি নিশাম ৪ উইকেট নিয়ে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মার্শের অপ্রতিরোধ্য ইনিংস হার মানায় সব কিছুকে।

এর আগে ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন টিম সেইফার্ট। ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি৷ এছাড়া মিচেল ব্রেসওয়েল ২৬ ও জিমি নিশাম ২৫ রান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT