1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে
ফাইল ফটো

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না। ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা।

রবিবার (৫ অক্টোবর) ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরো জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে। যারা সেই জিপিএ অর্জন করতে পারবে, তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরো জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT