1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারি, রাবেয়া খান ও শারমিন আক্তারের ব্যাটে ভর করে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে সারোয়ার ইমরানের শিষ্যরা। জিততে ইংল্যান্ডের মেয়েদের করতে হবে ১৭৯ রান।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা আজ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে মাত্র চারজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সবনম ১০৮ বলে ৮ চারে করেন সর্বোচ্চ ৬০ রান। তার আগে শারমিন ৫২ বলে ৬ চারে করেন ৩০ রান। শেষদিকে রাবেয়া মাত্র ২৭ বলে ৬টি চার ও ইনিংসের একমাত্র ছক্কায় অপরাজিত ৪৩ রান করেন। তার এই ক্যামিও না হলে বাংলাদেশের রান আরও কম হতে পারত। এছাড়া শর্না আক্তার করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে ইংল্যান্ডের সোফি একসেলেস্টোন ১০ ওভারে ৩ মেডেনসহ ২৪ রানে ৩টি উইকেট নেন। চার্লি ডিন ১০ ওভারে ২ মেডেনসহ ২৮ রানে নেন ২টি। অ্যালিস ক্যাপসে ৮ ওভারে ১ মেডেনসহ ৩১ রানে নেন ২টি। আর লিন্ডসে স্মিথ ৯.৪ ওভারে ১ মেডেনসহ ৩৩ রানে নেন ২টি উইকেট।

প্রথম ম্যাচে উভয় দল জয় পেয়েছে। ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর বাংলাদেশ ৭ উইকেটে হারায় পাকিস্তানকে। আজ যারা জিতবে তারা পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT