1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রোটিন সাপ্লিমেন্ট শরীরে যে প্রভাব ফেলে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রোটিন সাপ্লিমেন্ট শরীরে যে প্রভাব ফেলে

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে
ছবি: প্রতীকী

স্বাস্থ্য ডেস্ক || প্রয়োজন না থাকলেও অনেকে প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন। এতে শরীরে নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে কিডনি এবং লিভাবের ক্ষতি করে। চিকিৎসকেরা বলেন, ‘‘যদি ডায়েটে পর্যাপ্ত ফাইবার এবং অন্যান্য পুষ্টির অভাব থাকে তাহলে অতিরিক্ত প্রোটিন কিংবা প্রোটিন সাপ্লিমেন্ট অনেক রোগ সৃষ্ট করতে পারে।’’

কারা প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারবেন
শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। যারা প্রচুর পরিমাণে ব্যায়াম করেন তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নির্ধারিত পরিমাণে প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন।

শরীর সুস্থ থাকার পরেও অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে ক্ষতি হতে পারে। যেমন-

কিডনি বিকল হতে পারে
অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির ওপর প্রভাব পড়ে। যার ফলে কিডনি বিকল বা পাথরের মতো সমস্যা হতে পারে।

লিভারের সমস্যা
অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে বিপাক করার জন্য লিভারকে আরও বেশি পরিশ্রম করতে হয়। যা লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।

হজমের সমস্যা
অতিরিক্ত প্রোটিন কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি করতে পারে।

হাড় দুর্বল হতে পারে
অতিরিক্ত প্রোটিন ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারে, যার ফলে হাড় দুর্বল হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, শুধুমাত্র প্রোটিন সাপ্লিমেন্টের ওপর নির্ভর করবেন না। সুস্থ থাকার জন্য ফল, শাকসবজি এবং আস্ত শস্য জাতীয় খাবার গ্রহণ করুন। খাদ্যতালিকায় অন্যান্য পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ান। বিশেষ করে ফাইবার এবং ভিটামিন অন্তর্ভুক্ত করুন।

সূত্র: ইটিভি ভারত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT