1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গণঅভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই: টুকু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গণঅভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে
টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে শুক্রবার সকালে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। তবে, বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে, এরকম নজির কিন্তু কোথাও হয়নি। বাংলাদেশে চার দিন কোথাও পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করেছে।”

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে হাউজিং প্রভাতী গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এরশাদও স্বৈরাচার ছিলেন, তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। একমাত্র বাংলাদেশের কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নাই।”

তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকত। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিল। সমাজে লুটপাট করার কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনীহা ছিল।”

বিএনপির এই নেতা বলেন, “১৭ বছরের আন্দোলন একপর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নেয়। এখানে ছাত্র-জনতার সর্বোচ্চ ভূমিকা ছিল। ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এ দেশের মানুষ তাদের প্রতি বিমুখ ছিল। তারা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে।”

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চান। তারেক রহমানের কথা-বার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন, উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রয়োজন। আল্লাহর রহমতে তিনি বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবেন।”

এ সময় হাউজিং প্রভাতী গ্রুপের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হাউজিং এস্টেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, বিশেষ পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির, সদর উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT