1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জার্মান রাষ্ট্রদূতের সাথে জাপা নেতাদের সাক্ষাৎ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জার্মান রাষ্ট্রদূতের সাথে জাপা নেতাদের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করাসহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির নেতারা। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জার্মান দূতাবাসে এই আলোচনা হয়।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।

জার্মান রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি হেড অফ মিশন আঞ্জা কার্স্টেন এবং রাজনৈতিক কর্মকর্তা শার্নিলা কবির।

জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা বলেন, “আজ (বুধবার) জার্মান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।”

তিনি দাবি করেন, “আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৯ সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েইমারের সাথে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন, যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেছেন ব্যারিস্টার আনিস।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT