1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || রোলার কোস্টারের মতো বাংলাদেশের ওপেনারদের জায়গা ঘুরছে। আজ অমুক বাদ পড়ছেন তো কাল তমুক ঢুকছেন। আবার যিনি ঢুকছেন তিনিও পারছেন না জায়গা পাকাপাকি করতে। ফলে বাধ‌্য হলে নতুন কাউকে কিংবা বাদ পড়াদের মধ‌্যে কাউকে নিয়ে আসা হচ্ছে। কে কেন বাদ পড়ছেন তা স্পষ্ট। কিন্তু কেন আবার ঢুকছেন তা স্পষ্ট নয়!

সৌম‌্য সরকারের কথাই ধরুন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে তার যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত। যেতে পারেননি ভিসা জটিলতায়। খেলেছেন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে। যেখানে ফাইনাল ম‌্যাচে চরম বাজে ব‌্যাটিংয়ে রান করেছেন ২২ বলে ৮। আউটের ধরন দেখলে তাকে নিয়ে নির্বাচকরা দ্বিতীয়বার ভাবনার কারণ নেই। অথচ তাকেই কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ফেরানো হলো।

কার জায়গায়? নাঈম শেখের জায়গায়। দুই বছর পর ওয়ানডে দলে ফিরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম‌্যাচে নাঈম ২৪ বলে করেন ৭ রান। দেশে ফিরতেই তিনি বাতিলের খাতায়। অথচ তাকে ফেরানোই বা কেন হয়েছিল, এক ম‌্যাচে ব‌্যর্থতার পর বাদই বা কেন পড়লেন?

আগামী শনিবার থেকে মিরপুরে শুরু হবে ক‌্যারিবীয়ানদের বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ অক্টোবর হবে বাকি দুই ম‌্যাচ। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।

বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাঈম শেখের সঙ্গে বাদ পড়েছেন নাহিদ রানা। সৌম‌্যর সঙ্গে দলে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডের একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার তিনি।

বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম‌্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT