1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লালবাগে হোপকে নিয়ে ট্রফি উন্মোচন করলেন মিরাজ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

লালবাগে হোপকে নিয়ে ট্রফি উন্মোচন করলেন মিরাজ

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || সকাল ১০টায় অনুশীলন। মেহেদী হাসান মিরাজের ব্যস্ততা তাই একটু বেশিই ছিল। সাতসকালে লালবাগ কেল্লায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন। অনুশীলন থাকায় মিরাজ একটু আগেভাগেই পৌঁছে গেলেন। ম‌্যাচ জার্সি গায়ে জড়িয়ে অপেক্ষায় ছিলেন হোপের। ক‌্যারিবিয়ান অধিনায়ক পৌঁছাতেই দ্রুত ঢুকলেন ভেতরে।

লালবাগ কেল্লা রাজধানী ঢাকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত উল্লেখযোগ্য স্থাপনা। শুক্রবার (১৭ অক্টোবর) কেল্লার ভেতরে পরী বিবির মাজারের সামনে মিরাজ ও হোপ উন্মোচন করেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি। সূর্যের আলোয় ঝলমল করছিল সোনালি ট্রফি। ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই দলের অধিনায়কের হাসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য—দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মিরাজ প্রথমবারের মতো গিয়েছিলেন লালবাগ কেল্লায়। ভেতরের পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্যে মুগ্ধ হন তিনি।

ট্রফি শেষে উন্মোচন মিরাজ ছুটে যান জাতীয় দলের অনুশীলনে এবং শাই হোপ ফেরেন হোটেলে।

শনিবার মিরপুরে শুরু হবে ক‌্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ অক্টোবর হবে বাকি দুই ম‌্যাচ। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT