1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
বন্দর থেকে কনটেইনার ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || বন্দরে প্রবেশ ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহনের যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন পরিবহন অপারেটররা।

শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বন্দরে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বন্দর থেকে কনটেইনার ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হঠাৎ প্রতিটি গাড়িতে ১৭৩ টাকা বেশি ফি ধার্য করেছে কিন্তু স্পষ্ট করেনি অতিরিক্ত খরচ কারা বহন করবে। মালিক না শ্রমিকরা। ফলে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এক জরুরি সভার পর চট্টগ্রাম আন্তঃজেলা পণ্য পরিবহন সমিতি, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই ‘জোরপূর্বক’ নতুন ফি আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ।

পরিবহন সংগঠনগুলো জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ১৩ অক্টোবর একটি অফিস আদেশ (নং-২২৩/২৫) জারি করে প্রতিটি ভারী যানবাহনের জন্য নতুন এন্ট্রি ফি ২০০ টাকা নির্ধারণ করেছে। এতে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২৩০ টাকা, যা আগে ছিলো ৫৭ টাকা।

সংগঠনগুলো বিবৃতিতে জানিয়েছে পূর্বে ৫৭ টাকার প্রবেশ ফি হঠাৎ করে ২৩০টাকা নির্ধারণ করার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সব ধরনের গাড়ি বন্দরে প্রবেশ ‘অস্থায়ীভাবে স্থগিত’ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “বন্দর সাধারণভাবে কার্যক্রম চালাচ্ছে, যদিও কিছু অভিযোগ এসেছে যে ট্রেলার মালিকরা কিছু যানবাহনের চলাচল স্থগিত করেছে। কিছু প্রভাব পড়েছে, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT