1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে
হুমায়ুন কবির

বিশেষ প্রতিবেদক || বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হ‌য়ে‌ছে।

বুধবার (২২ অক্টোবর) বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন ক‌বির এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। সম্প্রতি তি‌নি দে‌শে ফি‌রে এসে দলীয় কর্মকা‌ণ্ডে স‌ক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবিরকে সিলেটের কোনো আসনে বিএন‌পির প্রার্থী হি‌সে‌বে দেখা যে‌তে পা‌রে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ইঙ্গিত দিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল ব‌লেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন। এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT