1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যান সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন। সেই তালিকায় নতুন সংযুক্তি রোহিত শর্মা। আজ শনিবার সিডনিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৫ বলে ১১টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৫০ এ। ওয়ানডের বাইরে টেস্টে ১২টি ও টি-টোয়েন্টিতে ৫টি সেঞ্চুরি রয়েছে তার।

ক্যারিয়ারে ৫০টি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা সর্বোমট ছিল ৯ জন। এই তালিকায় রোহিত হলেন নাম্বার টেন।

শুধু তাই নয়, আজ সেঞ্চুরির মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেছেন বীরেন্দর শেবাগের মোট রান সংখ্যাও। ক্যারিয়ারে শেবাগের করা ১৫ হাজার ৭৫৮ রান টপকে গিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করা ওপেনার হন হিট ম্যান।

ক্যারিয়ারে শচীন ১০০টি, কোহলি ৮২টি, রিকি পন্টিং ৭১টি, কুমার সাঙ্গাকারা ৬৩টি, জ্যাক ক্যালিস ৬২টি, জো রুট ৫৮টি, হাশিম আমলা ৫৫টি, মাহেলা জয়াবর্ধনে ৫৪টি, ব্রায়ন লারা ৫৩টি ও রোহিত ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT