1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন? - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে
অভিনেতা সালমান খান

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেতা সালমান খানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে পাকিস্তান সরকার। সালমান খানের একটি মন্তব্যের জেরে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের শিডিউল ৪ অনুযায়ী, তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। পাকিস্তান সরকার তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর কড়া নজরদারি, চলাফেরায় সীমাবদ্ধতা এবং আইনি ব্যবস্থার মুখোমুখি করে থাকে।

কিছু দিন আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় ফোরাম ২০২৫’। এ অনুষ্ঠানে যোগ দেন সালমান খান, শাহরুখ খান। অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা যায় সালমানকে। যেখানে তারা মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে আলোচনা করেন।

এ আসরে সালমান খান বলেন, “এই মুহূর্তে আপনি যদি একটা হিন্দি সিনেমা বানিয়ে এখানে (সৌদি আরবে) মুক্তি দেন, সেটা সুপারহিট হবে। আপনি যদি তামিল, তেলেগু বা মালায়ালাম সিনেমা বানান, তাহলে সেটাও শত শত কোটি রুপির ব্যবসা করবে। কারণ এখানে অনেক দেশ থেকে মানুষ এসে কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে মানুষ এসেছেন, আফগানিস্তান থেকে মানুষ আছেন, পাকিস্তান থেকেও মানুষ আছেন… সবাই এখানে কাজ করছে।”

সবকিছু ঠিকই ছিল কিন্তু বক্তব্যের একটি জায়গায় সালমান খান ‘বেলুচিস্তান’ ও ‘পাকিস্তান’-কে আলাদা রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। মূলত, বিপত্তিটা এখানেই। কারণ সালমান খানের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান সরকার। অন্যদিকে, বালুচের বিচ্ছিন্নতাবাদী নেতারা তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

বালুচ স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, সালমানের বক্তব্যে ছয় কোটি বালুচ জনগণ আনন্দিত হয়েছেন। সালমানের প্রশংসা করে মীর ইয়ার বালুচ বলেন, “সালমান যা করেছেন, তা অনেক দেশ করতে সাহস পায় না।” সালমানের এই পদক্ষেপকে ‘সফট ডিপ্লোম্যাসি’ এর শক্তিশালী একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন মীর ইয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT