1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১৮ বছর পর এক সিনেমায় গোবিন্দ-সালমান? - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

১৮ বছর পর এক সিনেমায় গোবিন্দ-সালমান?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
‘পার্টনার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন সালমান-গোবিন্দ

বিনোদন ডেস্ক || বলিউড তারকা অভিনেতা গোবিন্দ ও সালমান খান। কমেডি ঘরানার ‘পার্টনার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ডেভিড ধাওয়ান নির্মিত সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়।

এরপর কেটে গেছে ১৮ বছর। তারপর আর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি এই দুই তারকাকে। দেড় যুগ পর একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন সালমান-গোবিন্দ।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হ্যাঁ, সালমান খান এবং গোবিন্দ একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই খুব বেশি তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে ভক্তরা এই আইকনিক জুটির একটি দারুণ পুনর্মিলন আশা করতে পারেন।”

কমেডি ঘরানার ‘পার্টনার’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখনো বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি হিসেবে বিবেচিত হয় এটি। তাদের সহজাত রসায়ন এবং নিখুঁত কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল, যা সেই সময়ের অন্যতম স্মরণীয় জুটি হিসেবে তাদের স্থান করে দেয়।

বরাবরের মতো এবারো বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন সালমান খান। এই শোয়ের একটি পর্বে গোবিন্দর সঙ্গে একসঙ্গে কাজের ইঙ্গিত দেন সালমান খান। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT