1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি || খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় দুই জনকে ১০ বছ‌র এবং একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপা‌শি তাদের অর্থদণ্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দিয়েছেন বিচারক।

বৃহস্প‌তিবার (৩০ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়া‌ছিন আলী।

সাজাপ্রাপ্তদের মধ্যে মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

রায় ঘোষণার সময় আসামি এস এম ইমদাদুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT