1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সেন্টমার্টিনে ধরা পড়ল ৩৫ কেজির পোয়া, দাম হাঁকছে ১২ লাখ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সেন্টমার্টিনে ধরা পড়ল ৩৫ কেজির পোয়া, দাম হাঁকছে ১২ লাখ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে
৩৫ কেজি ওজনের পোয়া মাছ।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিম অংশের বঙ্গোপসাগরে জাল টানার সময় মাছটি ধরা পড়ে।

জেলে আব্দুল গনি জানান, ধরা পড়া মাছটির দাম তিনি ১২ লাখ টাকা দাম হাঁকিয়েছেন। স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজিম ৭ লাখ টাকায় মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও জেলে গণি সেই দামে দিতে রাজি হননি। এখনো মাছটি বিক্রি হয়নি বলে জানান তিনি।

ব্যবসায়ী মোহাম্মদ আজিম বলেন, ‘‘মাছটির ওজন প্রায় ৩৫ কেজি। আমি ৭ লাখ টাকা দিতে চেয়েছি কিন্তু তিনি বিক্রি করেননি।’’

স্থানীয়রা জানান, সেন্টমার্টিন এলাকায় এত বড় কালো পোয়া মাছ খুব কম ধরা পড়ে। আব্দুল গনি গত বছরও এ রকম একটি বড় কালো পোয়া মাছ ধরে ভালো দামে বিক্রি করেন। বার বার গণির জালে বড় মাছ ধরা পড়াকে কেন্দ্র করে দ্বীপে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “পোয়া মাছের পেটের ভেতরে বায়ুথলি থাকে, যাকে স্থানীয় ভাষায় ‘ফুলা’ বলা হয়। এই ফুলা শুকিয়ে বিদেশে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিক্রি হয়, যার ফলে পোয়া মাছের দাম সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT