1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে
রবিবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও আগাম সতর্কতার জন্য কোনো ব্যবস্থা এখনো নেই, উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক দেশ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম অ্যাপ ব্যবহার করছে। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার।

রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অমান্য করার প্রবণতা বড় বিপদের কারণ হতে পারে। জলাশয় ভরাট করে ভবন তুলছি। খোলা মাঠ হারিয়ে যাচ্ছে। বড় ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও থাকবে না। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে।

ফায়ার সার্ভিসের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। সেদিনের ঘটনায় তারা দ্রুত সাড়া দিয়েছে। তবে, বড় কিছু হলে তখনই বোঝা যাবে, প্রস্তুতি কতটা যথেষ্ট। আল্লাহ না করুন, তেমন কিছু যেন না হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT