1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে
কুষ্টিয়ায় আগুনে পুড়ে যাওয়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পিটিআই সড়ক এলাকায় অবস্থিত অফিসটিতে ঘটনাটি ঘটে। আগুনে ব্যাংকটির ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব দাস নামে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‍“আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে কাজে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানান, অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।”

রবিবার (২৩ নভেম্বর) সকালে পিটিআই সড়কে সরেজমিনে দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় অফিস। কিছু দূরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি। অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে।

কে বা কারা আগুন দিয়েছে এ সম্পর্কে কিছুই জানা নেই বলে জানান বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। এরপর বেলা ১২টার দিকে গিয়ে অফিসে আর কাউকে পাওয়া যায়নি। সাইনবোর্ডও খুলে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধুমাত্র সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারেননি। ধারণা করছি, রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে।”

গত শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেই সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রল জব্দ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT