1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরে গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী পৌরসভাধীন আখ সেন্টার পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

মনিরুজ্জামান মনি ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মহির উদ্দীনের ছেলে।

সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। মনিরুজ্জামান মনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানিয়েছেন, মনিরুজ্জামান মনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT