1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত? - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত?

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
কুয়াশার চাদর ভেদ করে ছুটে চলেছে একটি গাড়ি

দিনাজপুর প্রতিনিধি || হাড় কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। দিনের বেলায় সূর্যের তাপ একটু বাড়লেও সন্ধ্যার পর থেকে অনুভূত হতে থাকে কনকনে শীত। সোমবার (২৪ নভেম্বর) সকালে এখানে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ রংপুর ১৬.৫, সৈয়দপুর, ১৫.৫, বগুড়া ১৭.৪, ঈশ্বরদী (পাবনা) ১৫.২, রাজশাহী ১৪.৮, কুড়িগ্রামের রাজারহাট ১৫.৪ ও চুয়াডাঙ্গা ১৫.০ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT