1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আরফোজ আলী। তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে ধন মিয়া ও কালুর মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রবিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা একে অন্যকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT