1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা (ফাইল ফটো)

কুমিল্লা প্রতিনিধি || কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। রায়ের সময় দণ্ডিত একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া এবং জুয়েল রানা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ফজলুল হক, আজাদ রহমান, সাদ্দাম হোসেন, আবদুল কাদের ও কবির আহমেদ।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল হক ভূইঁয়া জানান, আসামিরা ২০১৩ সালের ২২ এপ্রিলে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে তিনি ঢাকায় চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান।

আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT