1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ার নিখোঁজ শ্রমিক দল নেতার মরদেহ ফরিদপুরে উদ্ধার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কুষ্টিয়ার নিখোঁজ শ্রমিক দল নেতার মরদেহ ফরিদপুরে উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে
আবেদুর রহমান আন্নু

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নুর (৫৬) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আন্নু গত ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের পদ্মা নদী ট্রলারে পার হচ্ছিলেন আন্নু। এসময় বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। সেদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ সূত্র জানায়, ফরিদপুর সদর উপজেলাধীন পদ্মা নদীর তীরবর্তী ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) তপন নন্দী সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মারা যাওয়া ব্যক্তির কাছ থেকে টাচ ফোন পাওয়া গেছে, সেটি পানিতে ভিজে অকেজো অবস্থায় আছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “নিখোঁজ শ্রমিক দল নেতা আন্নুর মরদেহ পদ্মা নদী থেকে ফরিদপুর নৌ পুলিশ উদ্ধার করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তারা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT