1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সূচকের সামান্য পতন, সিএসইতে বড় উত্থান - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ডিএসইতে সূচকের সামান্য পতন, সিএসইতে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক || সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে মঙ্গলবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থান ও পতনের মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। তবে বেলা ১২টা ১৫ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হয়, যা লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে ১০৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। এ দিন ডিএসইতে মোট ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৮.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.০৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট বেড়ে ৮৮১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯৫.৯১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ১৫টির। সিএসইতে ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT