নিউজ ডেস্ক || সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর পল্লবীতে অবস্থিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি।
সোমবার (৩১ আগস্ট) এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। পল্লবী শাখায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্বে করেন শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত হোসেন বিপু।
সোনালী ব্যাংক ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ ইসমাইল, প্রিন্সিপাল অফিস মিরপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মজনুর রহমান এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রিন্সিপাল মো. খালেকুজ্জামান জুয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।