1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি || রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন নবী এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, এনআরবিসি ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মীর মো. আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্ভাবনাময় রপ্তানি খাতে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ ঋণ প্রদান করা হবে। দেশের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন রপ্তানি উৎপাদন ও বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে এই ঋণ প্রদান করা হবে।

বৈশ্বিক বাজারে কোনো একটি পণ্য বা খাতের ওপর অতিনির্ভরতা কমাতে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। নতুন খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করছে। এই চুক্তির ফলে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে রপ্তানিমুখী ও সম্ভাবনাময় নতুন খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়বে। বিশেষ করে যেসব খাতের রপ্তানি সম্ভাবনা রয়েছে, সেসব খাতে বিনিয়োগ উৎসাহিত করতে পুনঃঅর্থায়ন সুবিধাটি কাজে লাগানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT