1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নড়াইল প্রতিনিধি || নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো পাঁচ জন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের সাথে একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বলেন, “নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT